সজল ঘোষ, আন্দুল, ১৮ জুলাই ২০২৬ – আজ ১৮/০৭ /২০২৬ প্রভু জগদ্বন্ধু কলেজ এনসিসি ইউনিট, ৪১ বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসির উদ্যোগে পালিত হল বন মহোৎসব । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত কুমার রায়, এনসিসি আধিকারিক মেজর পলাশ কুমার পাত্র সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, ৪১ ব্যাটালিয়ান এনসিসির স্টাফ এবং কলেজের সক্রিয় এনসিসি সদস্যরা। এনসিসি ক্যাডেটরা কলেজ পরিসর এবং কলেজের আশেপাশের অঞ্চলে বিশেষ করে মাশিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় শতাধিক চারা গাছ রোপন করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে ক্যাডেটরা এলাকাবাসীর কাছে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা দেয়। মেজর পলাশ কুমার পাত্র বলেন এই কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের মধ্যেও সমাজসেবা ও পরিবেশ সচেতনতা গড়ে উঠবে, শুধু একদিন গাছ লাগানোই নয় , সারা বছর ধরে এই চারা গাছটিকে লালন পালন পর্যবেক্ষণ ও বড় করে তোলা এটিও ক্যাডেটদেরই দায়িত্ব। বছর শেষে এই পর্যবেক্ষণের ভিত্তিতে যে সকল চারা গাছ সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে সেই সকল ক্যাডেটকে পুরস্কৃত করা হবে। এ হেন সুস্থ প্রতিযোগিতা পরিবেশ ও জনসচেতনতার ক্ষেত্রে এক অনন্য নিদর্শন।
