নিজস্ব সংবাদদাতা, বসিরহাট , ২৯ আগস্ট – কলকাতা সাবারবান ডিভিশনের বীমা কর্মচারীদের তিন দিনব্যাপী ৩৯ তম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল বসিরহাটের টাউন হলের অধিবেশন কক্ষে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ধর্মরাজ মহাপাত্র, মিহির বসু, প্রতাপ নাথ, রঞ্জিত মুখার্জী, সমর ভট্টাচাৰ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা সংগঠনের সদস্য ও কর্মীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সম্মেলনে উপস্থিত বক্তারা বর্তমান সময়ে বিমা কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কর্মীদের স্বার্থরক্ষা, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে বিমা পরিষেবাকে আরও কার্যকর করে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সম্মেলনে প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে কর্মীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আরও সক্রিয় আন্দোলন গড়ে তোলা হবে। সম্মেলনের পাশাপাশি সদস্যদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। তিন দিনের এই বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনের প্রতিনিধিরা জানান, আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে।
