নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৯ আগস্ট

হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহালের মণ্ডলায় রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়াকে কেন্দ্র করে মন্দিরে পুজো ও প্রার্থনার আয়োজন করলেন মহিলারা। বুধবার ১৯ আগস্ট বিকেল ৪টা নাগাদ প্রায় ৪০০ থেকে ৫০০ মহিলা একত্রিত হয়ে মন্দিরে পুজো দেন। এলাকার পুজোর আয়োজকদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের পাশাপাশি, যারা এখনও এই আর্থিক সহায়তা পাননি, তাঁরাও কর্মসূচিতে অংশ নেন। পুজো শেষে তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মহিলাদের বক্তব্য, রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। সেই কৃতজ্ঞতা থেকেই মন্দিরে পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে পাতিহালে মহিলাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

খবরটি শেয়ার করুন