কাজী বাবুল হায়দার, নয়া দিল্লী, ৭ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বর ২০২৬-এ CDSCO একটি নির্দিষ্ট Abhayrab batch — KE25012 নিয়ে সতর্কতা জারি করেছে। দিল্লির একটি অনুমোদনহীন জায়গা থেকে উদ্ধার করা ভায়াল পরীক্ষায় potency পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেটিকে “Not of Standard Quality”/সম্ভাব্য spurious (নকল) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Indian Immunologicals Ltd (IIL) বলেছে যে উদ্ধার করা ভায়ালগুলো তারা তৈরি করেনি। কোম্পানি genuine পণ্যের সঙ্গে লেবেল, QR code, cap colour ও packaging-সহ ১৭টি অসঙ্গতি চিহ্নিত করেছে।

সব Abhayrab বা সব rabies vaccine বন্ধ করার নির্দেশ নেই।
সমস্যাটি মূলত নির্দিষ্ট সন্দেহজনক/নকল batch এবং অবৈধ supply chain নিয়ে। সরকারি তদন্ত চলছে এবং রাজ্য drug controllers-কে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

ভারতের National Rabies Control Programme-এর 15400 নম্বরেও rabies PEP, vaccine এবং RIG-এর ব্যাপারে তথ্য পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *