১৬০ বছরের ঐতিহ্যে নারীশিক্ষার আলোকবর্তিকা শিবপুর হিন্দু গার্লস স্কুল

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২১ আগস্ট –

১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হাওড়ার ঐতিহ্যবাহী শিবপুর হিন্দু গার্লস স্কুল আজও নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠার সময় বাংলায় নারীশিক্ষা বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে উদ্যোগ ও চিন্তাধারা সমাজকে প্রভাবিত করেছিল, তারই আবহে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী মানুষের প্রচেষ্টায় এই বালিকা বিদ্যালয়ের পথচলা শুরু হয়। দীর্ঘ ১৬০ বছরের ঐতিহ্য পেরিয়ে শিবপুর হিন্দু গার্লস স্কুল বর্তমানে হাওড়ার অন্যতম অগ্রগণ্য মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষা ও নারী জাগরণের ক্ষেত্রে বিদ্যালয়টির ঐতিহাসিক ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্যগত ২০ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন বক্তা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নারীশিক্ষার প্রসার, জাতীয়তাবোধ এবং সমাজ গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের ঐতিহ্য, বিদ্যাসাগরের নারীশিক্ষা আন্দোলনের প্রভাব এবং বর্তমান সময়ে মেয়েদের শিক্ষার গুরুত্ব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠানে আলোচনা হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেমিনারটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। ১৬০ বছরের দীর্ঘ পথচলায় শিবপুর হিন্দু গার্লস স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, হাওড়ার নারীশিক্ষা আন্দোলনের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি স্মরণীয় হয়ে রইল।

খবরটি শেয়ার করুন