নিজস্ব সংবাদদাতা , কালিয়াচক , ২ সেপ্টেম্বর – মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের গঙ্গার ভাঙনে তলিয়ে গেল বাড়ি জমি । এত দ্রুত ভাঙন কার্যকরী হয় যে অনেকেই বাড়ি থেকে আসবাবপত্র বার করে নেওয়ার সময় পর্যন্ত পান নি । গঙ্গার প্রায় ২৫ মিটার দূরের এই কালিয়াচক মণ্ডল পাড়া কিন্তু গঙ্গা এই এলাকায় বিপর্যয় নিয়ে আসে । রতুয়া , মানিকচক , কালিয়াচক ২ নম্বর এলাকাও ভাঙনের মুখে । এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাছে প্রশাসন । স্থানীয়দের ক্ষোভ , সেচ দপ্তর জরুরী ভিত্তিতে কাজ করছে না । সেচ মন্ত্রী অরুপ কুমার দাস জানান , জরুরী পদক্ষেপ নেওয়া হয়েছে , যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।
