নিজস্ব সংবাদদাতা, গোবরডাঙ্গা, ১৭ আগস্ট ২০২৬ –

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম প্রিয়তোষ বিশ্বাস । তিনি গোবরডাঙার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরিচিত এক যুবককে সেনাবাহিনীতে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়েছিল। শনিবার রাতে বিজয় মণ্ডল নামে ওই যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বিজয় মণ্ডল জানান, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর পরিচিত প্রিয়তম বিশ্বাস তাঁর কাছ থেকে তিন দফায় ৫৮ হাজার টাকা করে নেন। অর্থাৎ মোট ১ লক্ষ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে সেই চাকরি না হওয়ায় সন্দেহ তৈরি হয় অভিযোগকারীর। টাকা ফেরতের বিষয়েও সমস্যা দেখা দেওয়ার পর তিনি পুলিশের দ্বারস্থ হন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রিয়তোষ বিশ্বাসকে গ্রেফতার করে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, চাকরি দেওয়ার নামে একইভাবে অন্য কারও কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।

তবে পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। মামলার তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

See less

খবরটি শেয়ার করুন